Homeপার্বণীকৃষ্ণনগরের মাটিতেই জগদ্ধাত্রী পুজোর প্রবর্তন……

কৃষ্ণনগরের মাটিতেই জগদ্ধাত্রী পুজোর প্রবর্তন……

দুর্গাপুজোর বিসর্জনের পর যখন মন খারাপ করে গোটা বাংলার, তখন অপেক্ষায় থাকে অন্য দুই শহর…..

দুর্গাপুজো শেষ হওয়ার পর অদ্ভূত এক বিষন্নতা ঘিরে ফেলে কলকাতা-সহ বাংলা জুড়ে। ঠিক তখনই অপেক্ষা শুরু হয় পশ্চিমবঙ্গের অন্য দুটো শহরে। দুর্গাপুজো-পরবর্তী জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে মেতে ওঠে জলঙ্গী নদীতীরে অবস্থিত শহর কৃষ্ণনগর। বাংলার আরও এক শহর চন্দননগরেও বসে জগদ্ধাত্রী পুজোর আসর। তবে এই পর্বে জগদ্ধাত্রী পুজোর সঙ্গে জড়িয়ে থাকা কৃষ্ণনগরের আবেগ এবং ইতিহাস নিয়ে কথা বলব। পরের পর্বে বলব চন্দননগরের পুজো নিয়ে………

ইতিহাস ও লোকমুখে সংস্কার   

সালটা ১৭১০, দেশে তখন হচ্ছে ইংরেজ বিরোধী যুদ্ধ। ব্রিটিশদের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে এমন রাজাদের বন্দি করছেন নবাবরা। তাঁদের মধ্যে ছিল রাজা কৃষ্ণচন্দ্র রায়ও। অন্য একটি মতে, খাজনা দিতে না পারায় মীর কাশিমের কাছে পুত্র শিবচন্দ্র-সহ বন্দি হতে হয় রাজা কৃষ্ণচন্দ্র রায়কে। বিহারের মুঙ্গেরের জেলে তাকে আটক করে রাখা হয়। বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার পর নদীপথে বাড়ি ফিরছিলেন। জনশ্রুতি অনুযায়ী কৃষ্ণনগরে ঢোকার আগে ধুবুলিয়াতে বাজনা শুনতে পেয়ে যাঁরা নৌকা চালাচ্ছিল তাঁদের জিজ্ঞাসা করেন, এটা কীসের বাজনা? তাঁদের কাছ থেকে জানতে পারেন ওটা ছিল দুর্গাপুজোর বিসর্জনের বাজনার আওয়াজ। কৃষ্ণচন্দ্রের আমলে প্রতিবছর দুর্গাপুজো হত।  কারাবন্দি থাকায় ওই বছর দুর্গাপুজোয় মা দুর্গার প্রতিমা দর্শন করতে না পেরে তিনি মনকষ্টে ভোগেন। 

কৃতজ্ঞতা স্বীকার : Google

লোকমুখে প্রচলিত, সেইসময় দেবী জগদ্ধাত্রী রূপে তাঁকে দেখা দেন এবং পুজো করার নির্দেশ দিয়েছিলেন। রাজদরবারে পণ্ডিতদের থেকে জানতে পারেন দেবী জগদ্ধাত্রীর কথা। পরে দেবীর নির্দেশে কার্তিক মাসের শুক্লা নবমীতে কৃষ্ণনগরের রাজবাড়িতে প্রথম জগদ্ধাত্রী আরাধনা শুরু হয়। 

জগদ্ধাত্রী পুজো ও পৌরাণিক কাহিনি 

পুরাণে আছে, মহিষাসুর বধের পর দেবতারা মনে করেন মহিষাসুর বধের কৃতিত্ব তাঁদেরই। তাঁদের সম্মিলিত শক্তিতে দেবী দুর্গা শক্তিশালী হয়ে উঠেছেন। শুধু তাই নয়, দেবতারা মনে করেন ব্রক্ষ্মার বরদানের সম্মান রক্ষার জন্য নারী দেহের প্রয়োজন ছিল, তাই দেবী দুর্গার সৃষ্টি। তা দেখে দেবী দুর্গা রুষ্ট হন, তাঁদের দর্প চুর্ণ করতে চুতুর্ভুজা জগদ্ধাত্রী রূপে আত্মপ্রকাশ করেন দেবী দুর্গা।

দেবতাদের শক্তি পরীক্ষা করতে একটি তৃণখণ্ড দেবতাদের দিকে ছুঁড়ে দেন। সেই তৃণকে সরাতে ব্যর্থ হন স্বয়ং ইন্দ্র, অগ্নি, বায়ু বা বরুণ দেব। তৃণকে পোড়াতে পারেননি অগ্নিদেব। বায়ু তৃণকে উড়িয়ে দিতে পারেনি। বরুণ দেব তৃণখণ্ডকে বৃষ্টি নামিয়ে ভাসিয়ে দিতে পারেননি। তারপর দেবী দেবতাদের কাছে জানতে চান, যাঁরা সামান্য তৃণখণ্ডকে সরাতে পারেননা, তাঁরা কীভাবে মহিষাসুরকে বধ করবেন? তারপরই দেবতারা দেবী জগদ্ধাত্রীর শ্রেষ্ঠত্ব স্বীকার করেন। দেবী বুঝিয়ে দেন তিনিই জগতের ধারকশক্তি।

দেবতাদের শক্তি পরীক্ষা করতে একটি তৃণখণ্ড দেবতাদের দিকে ছুঁড়ে দেন। সেই তৃণকে সরাতে ব্যর্থ হন স্বয়ং ইন্দ্র, অগ্নি, বায়ু বা বরুণ দেব। তৃণকে পোড়াতে পারেননি অগ্নিদেব। বায়ু তৃণকে উড়িয়ে দিতে পারেনি। বরুণ দেব তৃণখণ্ডকে বৃষ্টি নামিয়ে ভাসিয়ে দিতে পারেননি। তারপর দেবী দেবতাদের কাছে জানতে চান, যাঁরা সামান্য তৃণখণ্ডকে সরাতে পারেননা, তাঁরা কীভাবে মহিষাসুরকে বধ করবেন? তারপরই দেবতারা দেবী জগদ্ধাত্রীর শ্রেষ্ঠত্ব স্বীকার করেন। দেবী বুঝিয়ে দেন তিনিই জগতের ধারকশক্তি। হস্তীকে অহংকারের স্বরূপ ধরা হয়, তাই তাকে বধ করেন দেবী জগদ্ধাত্রী। শাস্ত্রমতে, কার্তিক মাসের নবমী তিথিতে জগদ্ধাত্রী পুজো করা হয়।

রাজবাড়ির পুজো-

কৃষ্ণনগর তথা বাংলাজুড়ে প্রথম জগদ্ধাত্রী পুজো সম্ভবত কৃষ্ণনগর রাজবাড়িতেই হয়েছিল। লোককথা অনুযায়ী রাজা কৃষ্ণচন্দ্র রায় স্বপ্নাদেশ পেয়ে রাজবাড়িতেই প্রথম পুজো করেন। রাজবাড়িতে রাজরাজেশ্বরী রূপে জগদ্ধাত্রী দেবীর আরাধনা করা হয়। প্রায় ২৬৭ বছর ধরে চলে আসছে মা হৈমন্তিকার আরাধনা। 

রাজবাড়ির প্রতিমার বৈশিষ্ট্য-

কৃষ্ণনগরের বেশিরভাগ প্যান্ডেল ও বারোয়ারিতে বিশাল আকারের প্রতিমার পুজো করা হয়। সেখানে রাজবাড়ির প্রতিমা আকারে অনেকটাই ছোট। জানা যায়, রাজা কৃষ্ণচন্দ্র রায় স্বপ্নাদেশে যেমনভাবে দেবীর দর্শন পেয়েছিলেন, সেই কুমারী রূপিণী হিসেবে মার পুজো করা হয়। তাই রাজবাড়িতে দেবী মূর্তি বালিকার মতোই। এখানে সিংহের উপর সোজাসুজি বসে আছেন দেবী। সিংহকে দেখতে অনেকটা ঘোড়ার মতো। রাজবাড়িতে একদিনে তিন প্রহরের পুজো করা হয়। ভোগে খিচুড়ি, ৯ রকমের ভাজা, তরকারি, পোলাও, তিন রকমের মাছ, চাটনি, পায়েস, সুজি মিষ্টি দেওয়া হয়। Raise Your Concern About this Content

ঐতিহ্যের অপর নাম চাষাপাড়ার বুড়িমা-

কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর কথা যাকে ছাড়া ভাবাই যায় না, তিনি হল বুড়িমা। চাষাপাড়া বারোয়ারিতে পূজিতা  দেবী জগদ্ধাত্রী বুড়িমা নামেই পরিচিত গোটা শহরে। ১৭৭২ সালে এই পুজো প্রথম শুরু হয়। কৃষ্ণনগরেরর সবচেয়ে প্রাচীন ও বিখ্যাত বারোয়াারি পুজোর অন্যতম চাষাপাড়া বারোয়ারি। প্রতি বছর বুড়িমা দর্শন করতে বিভিন্ন জায়গা থেকে মানুষ ভিড় করে। এমনি কৃষ্ণনগরের বেশিরভাগ পুজোতেই সাবেকি রূপে পুজো করা হয় দেবী জগদ্ধাত্রীকে।

কৃতজ্ঞতা স্বীকার : Google

মালোপাড়ার পুজো-

মালোপাড়ার জগদ্ধাত্রীর পুজোর পিছনে রয়েছে একটা দীর্ঘ ইতিহাস। আগে মালো অর্থাৎ মৎস্যজীবী সম্প্রদায় প্রতিমা নিরঞ্জনের দায়িত্ব পালন করত।  পরে তারা যখন নিজেদের পাড়ায় জগদ্ধাত্রী পুজো করার ইচ্ছা প্রকাশ করলে রাজা কৃষ্ণচন্দ্র রায় সম্মতি দেন এবং খরচ চালানোর জন্য ১৫ টাকা অনুদান দেন। আজও সেই ১৫ টাকা অনুদানের রেওয়াজ চলে আসছে। ওই টাকা না পাওয়া পর্যন্ত মালোপাড়ার জগদ্ধাত্রী পুজোর কাজ শুরু হয় না।

মালোপাড়ায় ধুনো পোড়ানোর প্রথাও এক ঐতিহ্য বহন করে। লোকমুখে প্রচলিত, কোনও একবার পুজো দেখতে এসে মাছের আঁশটে গন্ধ পেয়ে রাজা কৃষ্ণচন্দ্র অস্বস্তি বোধ করেন। তাঁর অস্বস্তি কমাতে সেই বছর আঁশটে গন্ধ ঢাকতে ধুনো পোড়ানো শুরু হয়। আজও এই পুজোয় ধুনো পোড়ানোর রীতি চলে আসছে।

কাঁঠালপোতার ‘ছোট মা’- 

জনপ্রিয়তার নিরিখে চাষাপাড়ার বুড়িমার পর কৃষ্ণনগরে যাঁর স্থান তিনি হলেন কাঁঠালপোতা বারোয়ারির ‘ছোট মা’। ওখানকার মানুষদের মধ্যে প্রচলিত রয়েছে, ছোট মা হলেন বুড়িমার বোন। এই প্রতিমাও বিশাল আকারের এবং সাবেকি রূপেই মানুষের কাছে ধরা দেয়। 

ঘূর্ণি বারোয়ারি- 

সাবেকি প্রতিমার পাশাপাশি বর্তমানে থিমের রমরমাও শুরু হয়েছে কৃষ্ণনগরের বেশিরভাগ পুজো প্যান্ডেলগুলোতে। ঘূর্ণি বারোয়ারি প্রতিবছর নতুন নতুন থিম নিয়ে আসে দর্শকদের জন্য। 

রেনবো ক্লাব-

রেনবো ক্লাব প্রতি বছরই মণ্ডপসজ্জা ও আলোকসজ্জায় নতুনত্ব আনার চেষ্টা করে। কৃষ্ণনগরের জনপ্রিয় পুজোগুলির মধ্যে এটি অন্যতম। প্রতি বছর এই ক্লাবে ঠাকুর দেখতে কৃষ্ণনগরের মানুষ ভিড় করেন। 

ক্লাব প্রতিভা- 

কৃষ্ণনগরের একাধিক ক্লাব বিশাল উচ্চতায় প্রতিমা তৈরি করার জন্য জনপ্রিয়। সন্ধ্যা মাঠ পাড়ার ক্লাব প্রতিভা বেশ কয়েকবছর প্রায় ৮০-৮৬ ফুট উচ্চতায় প্রতিমা তৈরি করে জেলার শীর্ষ পুজোগুলির মধ্যে স্থান অর্জন করেছে।

রাধানগর অন্নপূর্ণা বারোয়ারি-

শহর থেকে একটু দূরে অবস্থিত রাধানগর অন্নপূর্ণা বারোয়ারি। কিন্তু প্রতিবছর নতুন কিছু থিম নিয়ে এনে প্রতিবারই চমক দেয় দর্শকদের। এর আগে কাশী বিশ্বনাথ বা শান্তিনিকেতনের সোনাঝুরির হাটের মতো জনপ্রিয় বিষয়বস্তুকে মণ্ডপে ফুটিয়ে তোলা হয়। 

কৃতজ্ঞতা স্বীকার : Google

এই পুজোগুলি ছাড়াও কৃষ্ণনগরে বেশ কিছু বিখ্যাত পুজো রয়েছে। যাদের মধ্যে অন্যতম চকের পাড়া, গোবিন্দ সড়ক সম্মিলনী বারোয়ারি, মালোপাড়া বারোয়ারি।  

একদিনেই পুজো

কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে অনুষ্ঠিত হলেও, মূল পুজো হয় একদিনে। কিন্তু কৃষ্ণনগরের প্রতিটি প্যান্ডেল সপ্তমী থেকে দশমী পর্যন্ত খোলা থাকে। শহর তো খুব বেশি বড় নয়, তাই সহজেই টোটো করে প্রধান পুজোগুলি ঘুরে নেওয়া যায়। 

বিসর্জন- 

জগদ্ধাত্রী পুজোর বিসর্জন দেখার মতো। কাঁধে করে ঠাকুর নিয়ে যাওয়া হয়। ঠাকুরকে কাঁধে করে ছুটছে কয়েকশো বেহারা। তাদের সঙ্গে ছুটে যায় কয়েকশো ঢাকি। এইসব নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। তাছাড়া প্রত্যেক বারোয়ারি বা পুজো প্যান্ডেল আজও রাজবাড়ি পর্যন্ত ঠাকুর ঘুরিয়ে আসা হয়। আগে যেহেতু রানিকে প্রতিমা দর্শন করাতে রাজবাড়ি পর্যন্ত ঠাকুর নিয়ে যাওয়া হত। এখনও এত বছর ধরে ঠাকুর প্রদক্ষিণ করার সেই রীতি পালন করা হচ্ছে । 

সময়ের সঙ্গে পুজোর আড়ম্বর, আয়োজন, উদযাপনের ধরন বদলালেও, বদলায়নি ঐতিহ্য, প্রাচীন রীতিনীতির গুরুত্ব। বিশেষ করে রাজবাড়ি সামনে ঠাকুর প্রদক্ষিণ, বিসর্জন দেওয়ার মতো আচার আজও এই পুজোর স্বতন্ত্র পরিচয় বহন করে। আজও কার্তিকের আকাশে ঢাকের আওয়াজ, ধূপের গন্ধ আর দেবী জগদ্ধাত্রীর আগমনে কৃষ্ণনগর যেন ফিরে পায় তার কয়েক শতকের পুরনো ঐতিহ্য। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই উৎসব বহন করে চলেছে বাংলার নিজস্ব সংস্কৃতি।

তথ্যসূত্র- 

১. চন্দননগরের জগদ্ধাত্রী পুজো কেন এত বিখ্যাত? ইতিহাস, ঐতিহ্য ও জনপ্রিয়তার নেপথ্যে
২. কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো: ঐতিহ্য, আবেগ ও সাংস্কৃতিক ইতিহাস
৩. কৃষ্ণনগরের সেরা জগদ্ধাত্রী পুজো ২০২৫: বিখ্যাত প্রতিমা ও মণ্ডপের ছবি
৪. কৃষ্ণনগর রাজবাড়ির জগদ্ধাত্রী পুজো: রাজকীয় ঐতিহ্য ও উৎসবের ইতিহাস
৫. কৃষ্ণনগরের মালোপাড়ার জগদ্ধাত্রী পুজো: ইতিহাস, লোকাচার ও বিশেষ রীতিনীতি
৬. বাংলায় জগদ্ধাত্রী পুজোর ইতিহাস: উৎপত্তি, প্রচলন ও ঐতিহ্যের বিবর্তন

Author

- বিজ্ঞাপন -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বাংলা ক্যালেন্ডার

- বিজ্ঞাপন -spot_img

Most Popular

Recent Comments