সেদিন বাজার করে ফেরার সময় গলি দিয়ে যেতে যেতে কি দারুণ এক রান্নার গন্ধে মন ভোরে গেলো| কিন্তু ঐদিন ছিল শনিবার; গন্ধটা অবশ্যই পাঠার মাংসের ঝোল এর গন্ধ ছিলোনা| যাই ছিল বেশ একটা কিছু রান্না চলছিল… আহা| আমার হাজার সমস্যার যেন একটাই সল্যুশন – খাবার| উচ্ছ্বসিত হলেও খেতে ইচ্ছে করে, মন খারাপ হলেও, কাজের চাপে, ট্র্যাফিকে আটকে, ঘুমের মাঝে, বা এমনকি রান্না করতে-করতেও| আপনাদের এমন হয়েই থাকে নিশ্চয়ই? কিন্তু রবিবারের হেঁশেলের গন্ধটাই আলাদা|
স্বাদের সাথে আমাদের হরমোনস আর নিউরন ভাবে যুক্ত; বাঙালিদের ক্ষেত্রে কথাটা যেন আরও বেশি প্রযোজ্য|
ভেতো বাঙ্গালিকে চিনবেন কি করে?
ক্লিশে বলুন বা বৈশিষ্ট্য, বাঙালির যে-কোনো কোথায় খাবারের উল্লেখ থাকবেনা, এটা অবাস্তব| এই যেমন ধরুন বিকেলে চায়ের আড্ডায় দুপুরে কি লাঞ্চ হয়েছিল, সেটা হজম হয়েছে নাকি তখন কাতলা মাছের কালিয়ার ঢেকুর উঠছে এ কথা আসবেই| এই নিয়ে ‘ভেতো বাঙালির’ কিছু বৈশিষ্টর কথা বলবো, দেখুনতো আপনার সাথে কোন-কোনগুলো বেশি মেলে|

ভাত ছাড়া দিন অসম্পূর্ণ মনে হয়
এক্সটিক ক্যুইসিন এর পরেও এক হাত ভাত হলে অন্য লেভেল এর তৃপ্তি| ইটা বাঙালিরাই বুঝবে| দুপুরে বা সকালে আর তা না হলে রাতের পাতে ভাত চাই; নাহলে কি খাওয়া হয়!! ভাত না খেলে, মুখ ম্যাচ-ম্যাচ করে, খিদে যেন মেটেনা, মন আন-চান করে, ঠিক খাওয়া তা হয়েও হয়না| বাঙালির কাছে ভাতের কোনো বিকল্প নেই| সময় পেলে চাল তও যেন একটু দেখে বেশ বনেদি ব্যাপার থাকা চাল হলে, বেশ হয়|
বাঙালির খাদ্যের প্রতি প্রেম আর সচেতনতা বেশ কিছু প্রকল্পকে উৎসাহ দিয়ে চলেছে, যেমন প্রায়-বিলুপ্ত চাল আবার ভৈসর্জ নিয়মে চাষ করা, পুরোনো ধান এর প্রজাতি সংরক্ষণ করা, ইত্যাদি|
মাছের প্রতি আলাদা দুর্বলতা, বিশেষ করে ইলিশ ও চিংড়ি
মাছ বাঙালির দুর্বলতা আবার শক্তিও| জিওল বা চালানে, সমুদ্রের ধরা বা পুকুরে জাল দিয়ে ধরা, খাল-বিল বা গঙ্গা বা পদ্দার সেই মাছের রাজা – ইলিশ| ইলিশ এর কথা হলে চিংড়ি আসবেনা তা হয়না; হতে পারেনা| এই দুই মাছের প্রজাতির সম্মতি থাকুক বা না থাকুক, এই দুই মাছ নিয়ে বাঙালির আবেগ প্রবল – ইলিশ সেরা না চিংড়ি| চিংড়ি কি আদেও মাছ নাকি ইলিশ এর খাদ্য নিয়ে তাকেই এক-ঘরে করা উচিত; এই সব নিয়ে বাঙাল আর ঘটির তর্ক শেষ হওয়ার নয়|
মাছের প্রতি আলাদা ভালোবাসা আর তার কারণ বিশ্লেষণ করা অসম্ভব ও অপ্রাসঙ্গিক| অবশ্য, অন্য আমিষ খাবারের মধ্যে মাছ অত্যন্ত স্বাস্থ্যকর আর বিজ্ঞান এর পূর্ণ সম্মতি দেয়|

মাছ অবশ্য ইতিমধ্যে বাঙাল-ঘটির বচসা পেরিয়ে ২০২৬ বিধানসভা নির্বাচনে এক নির্বাচনীয় বিষয়ও উঠেছিল; এতে অবস্যই মাছ সম্প্রদায়ের কোনো বক্তব্য না শুনেই তাদের নির্বাচনের টেনে আনা হয়েছিল, দড়িতে ঝুলিয়ে ভোটের প্রচার করা হয়েছে, তাদের বাজারে বেচতে দেখানো হয়েছে আরও কত কি! সব বিতর্কেও ঊর্ধ্বে, মাছ বাঙালির দুর্বলতা, শক্তি ও আবেগ|
সকালে বা বিকেলে এক কাপ চা না হলে চলে না
এক কাপ চা জীবনে এনে দেই এক অন্য মাত্রা, তার কোনো বিশেষ সময় নেই; অবশ্য সকাল আর বিকেলের চা তা মোস্ট| নিউট্রিশনিস্ট জাতি বলুক – সকাল কখনোই কোন বেভারেজ দিয়ে শুরু করতে নেই| সমুদি, ফ্রুট জুস বা অন্য কোনো আলকালাইন পানীয় শরীরের পক্ষে ভালো হতেই পারে কিন্তু বাঙালির মন, মস্তিষ্ক আর মানসিকতা কে সকালে জাগাতে পারে এক কাপ চা আবার বিকেল এর আমেজেও চাই এক কাপ চা| এই চাহিদার সাথে কোনো আপোশ নেই|
চা শুধু সামাজিক পানীয় নয় বরং মা এর সর্দি সারানোর আর পড়াতে মনোযোগ বাড়ানোর টোটকাও বটে| বৌদি ননদের বিকেলের আড্ডার সাথি, পাড়াপড়শির আলাপচারিতা বাড়ানোর বাহানা, রকের আড্ডার সঙ্গী, সংগীত চর্চার যোগ্য বিরতি, বৃষ্টি অনুভব করার ও একাকিত্বের সাথি আরও অনেক কিছু যা একসাথে বলে ওঠা প্রায় অসম্ভব|

বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার ইচ্ছা জাগে
বর্ষা বা বৃষ্টি বলতেই রবীন্দ্রনাথের কথা মনে পরে যায়; কবিগুরুর অতুলনীয় কাব্য, উপন্যাস, সংগীত, নৃত্য ও তাঁর সুদূরবিস্তারিত চিন্তা| আর এইসব ভাবতে-ভাবতেই মনটা কেমন যেন “চা-চা” করে ওঠে আর খিচুড়ি, সাথে বেগুন ভাজা বা ইলিশ মাছ হলে তো এলাহি ব্যাপার!
খিচুড়ি নিয়েও বাঙালিদের একটা স্পর্শকাতর ব্যাপার আছে; কারোর পাতলা পছন্দ আবার কারোর বেশ আট-আটো ঝাল-ঝাল খিচুড়ি চাই; কারোর আবার ভোগের খিচুড়ি সব থেকে সেরা মনে হয়| যেমনি হোক বৃষ্টি হলে খিচুড়ি হলেই হলো|
মিষ্টি চাইই-চাই !!
দেশ এবং বিদেশ জুড়ে যেই হারে ডায়াবেটিস বেড়ে চলেছে, সেটা একটা গুরুতর চিন্তার বিষয়| ডাক্তার হয়ত এর মধ্যে বেশ কবার মিষ্টি খাওয়া টা কে চেক করতে, কিন্তু বাঙালির মিষ্টি ছাড়া ইজ নেক্সট তো ইম্পসিবল| অনেক সময় স্বাস্থ্যের কথা ভেবে টক-দই কিনতে গিয়ে হাজির আর ঠিক সেই সময় সদ্য তৈরি হয়ে আশা গরম কাঁচা গোল্লা, বা রসগোল্লা, বা মাখা সন্দেশ দেখে টক দই এর কথা স্বাভাবিক ভাবে ভুলে যাওয়াই বাঙালির বৈশিষ্ট্য|
নরম পাকের নরম ও গরম সন্দেশ এর মিষ্টি স্বাদ যখন মুখে ভোরে যায়, সেই এক আলাদাই অনুভূতি|সেই স্বাদ আর সেই আবেগ কোনোটাই ভাগ করার নয়|
“আর একটু ভাত নাও“— এটাই লাভ ল্যাংগুয়েজ
“তোরা এই বয়সে খাবিনাতো কবে খাবি?” এর উত্তর থাকতোনা আর যথারীতি অত্যধিক খাওয়া; এটাই নরমাল ব্যাপার আর এতেই সবাই অভ্যস্ত| তাই পেতে জায়গা রেখে খাবার ব্যাপারটা আমাদের অত্যন্ত ফরেন এলিমেন্ট মনে হয়, তা সে হাজার সাস্থ-সম্মত হোক না কেন! মা-মাসিদের, বৌদি বা দিদাদের জোর করে বেশি ভাত খাওয়ানো বা অন্য কিছু খাওয়ানো আমাদের সবারই অতি পরিচিত আর আপনজনের ভালোবাসার আর এক রূপ| আর যেই বেশি খাওয়া হয়ে যাবে তখনি কেউ একজন বলে ওঠে – “একটু জোয়ান খেয়ে না দেখবি ঠিক হয়ে যাবে|”
অতিথি এলে চা ও জলখাবার দিয়ে আপ্যায়ন করতে ভালোবাসে
ছোট বেলায় বন্ধুরা বাড়িতে এলে মা তাদের খাওয়াতে ভালোবাসতেন, এখনো ভালোবাসেন| বাড়ির বড়রা অত্যন্ত আনন্দিত হয়ে অতিথি আপ্যায়ন ব্যস্ত হয়ে পড়েন – কোথায় বসতে দেবে, কি খাওয়াবে, যে আসছে সে কি খেতে ভালোবাসে, সকালের জল-খাবার কি হবে, দুপুরে কি ব্যবস্থা হবেন সন্ধেতে চায়ের সাথে কি হবে আর রাত এর খাবার কি হবে, এই তাদের ধ্যান-জ্ঞান হয়ে ওঠে| অতিথি না বললে শোনাই হয়না, বরং খেতে না চাইলে কষ্ট পায় অনেক সময়, তাই পরিচিত অতিথিরা কষ্ট করে হলেও ভালোবেসে সব খেয়ে নেয়| আমরা মনে করি ‘দা ওয়ে টু এভরি বাঙ্গালী’স হার্ট ইজ থ্রু দেয়ার স্টমাক|”Raise Your Concern About this Content

বাড়ির রান্নাকেই রেস্টুরেন্টের খাবারের চেয়ে বেশি পছন্দ করে
বাড়ির সবাই মাইল বাইরে খেতে যাওয়ার কথা হলে মা বা কাকিমার বলে ওঠেন, “কি খাবে বোলো আর বাজার করে আনো আমরা বানিয়ে বাড়িতেই খাবো, বাইরের হোটেল এর চেয়ে ঢের গুণ ভালো হবে|” বা শীতকাল হলেই পাড়াতে পিকনিক শুরু হয়; এক-এক দিন এক-এক মেনু আর তাতে সবার রান্না-র দ্বায়িত্ব ভাগ করে দেয়া থাকে| সাথে বাজার করা, কুটনা-কাটা, রান্না, পরিবেশন করা সবই হৈ-হুল্লোড় করতে করতে হয়ে যায় আর সেই টানেই হয়ত প্রবাসী বাঙালিরা উৎসব আর বিশেষ সময় দেশের বাড়ি আসবে বলে আগে থেকে টিকিট কেটে রাখে|
ছুটির দুপুরে ভাত – ঘুম ভালোবাসে
ছুটির দিনে খাসির মাংসের ঝোল ভাত আর ভাত খেয়ে ঘুম না দিলে ছুটির দিন মনে হয়না| দুপুরের ঘুমের সাথে ‘নো কম্প্রোমাইস’| নিন্দুকেরা এলসিটা বললেও ইটা বাঙালির বিলাসিতা আর গর্ব করেই আমরা এইভাবে ছুটির দিন কাটাই| পরে ঘুম থেকে উঠে এক কাপ চা; ব্যাস পৃথিবীর সর্ব সুখী মানুষ মনে হয় সেদিন নিজেদের|
রসনা তৃপ্তি দিয়েই জীবাত্মা তৃপ্তি পায়| বাঙালি আমরা সুরের সাধক, স্বাদ এর বাঁধনের আবদ্ধ, দুর্গা-কালী-কৃষ্ণ আমাদের আরাধ্য, রবি ঠাকুর আমাদের রোজকার জীবনের চিরসাথি, বঙ্কিম-নজরুল-বিবেকানন্দ আমাদের সারথি আর নেতাজি আমাদের পরিচয়|



