Homeখেলার দুনিয়া২০২৬ বিশ্বকাপে AI ও স্মার্ট বলের ব্যবহার

২০২৬ বিশ্বকাপে AI ও স্মার্ট বলের ব্যবহার

AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কী?

AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্রা হল এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে কম্পিউটার বা মেশিনকে মানুষের মতো চিন্তা করা, শেখানো এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়।

কৃতজ্ঞতা স্বীকার : Google

২০২৬ বিশ্বকাপে বলের বিশেষত্ব কী? তিনটি আয়োজক দেশের প্রতি শ্রদ্ধাঞ্জলি

এবারের বিশ্বকাপের অফিসিয়াল বলের নামকরন করা হয়েছে ট্রিয়োন্ডা। এটি শুধুমাত্র ফুটবল নয়, আধুনিক প্রযুক্তি ও নকশার নতুন মেলবন্ধন। ট্রিয়োন্ডা হল স্প্যানিশ শব্দ, বঙ্গানুবাদ করলে যার অর্থ দাঁড়ায় ‘তিনটি ঢেউ’। এই নামের মধ্যেই যেমন বিশেষত্ব রয়েছে, তেমনই এর অনন্য ও উদ্ভাবনী নকশা ঐতিহাসিক মুহূর্তকেও উদযাপন করে। প্রথমবারের মতো তিনটি দেশ, কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র একসঙ্গে ফিফা বিশ্বকাপ আয়োজন করছে। 

২০২৬ বিশ্বকাপের বলটিতে উজ্জ্বল নকশা রয়েছে, লাল, সবুজ এবং নীল রঙের ব্যবহার করা হয়েছে, যা তিনটি আয়োজক দেশের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। পাশাপাশি, সম্পূর্ণ নতুন চার-প্যানেলের গঠন এবং জ্যামিতিক নকশা “ঢেউ”-এর ধারণাকে ফুটিয়ে তোলা হয়েছে, যা বলটির নামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই প্যানেলগুলো একত্রিত হয়ে বলের মাঝখানে একটি ত্রিভুজ গঠন করে, যা তিনটি দেশের ঐক্যের প্রতীক।

কৃতজ্ঞতা স্বীকার : Google

বলটির উপর প্রতিটি দেশের প্রতীকী চিহ্নও রয়েছে—কানাডার জন্য ম্যাপল পাতা, মেক্সিকোর জন্য ঈগল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি তারা। এছাড়াও, সোনালি অলঙ্করণ ফিফা বিশ্বকাপ ট্রফির প্রতি শ্রদ্ধা জানায়, যা এই বিশ্বমঞ্চের গুরুত্বকে আরও উজ্জ্বল করে তোলে।Raise Your Concern About this Content

উন্নত প্রযুক্তির ব্যবহার

ট্রিয়োন্ডাতে একাধিক গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত উদ্ভাবন রয়েছে। চার-প্যানেলের গঠন গভীর সেলাই দ্বারা তৈরি, যা বলটি বাতাসে চলার সময় সুষম ও পর্যাপ্ত প্রতিরোধ গড়ে তুলতে পারে এবং উড়ানের স্থিতিশীলতা নিশ্চিত করে।

এছাড়া, বলের উপর খোদাই করা বিশেষ আইকনগুলি কাছ থেকে দেখা যায় এবং ভেজা বা আর্দ্র আবহাওয়ায় বল কন্ট্রোল বা ড্রিবল করার সময় গ্রিপ বাড়াতে সাহায্য করে।

কৃতজ্ঞতা স্বীকার : Google

২০২৬ বিশ্বকাপে AI 

এই বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বলেও “কানেক্টেড বল প্রযুক্তি” ব্যবহার করা হয়েছে। ট্রিয়োন্ডার আসল বিশেষত্ব লুকিয়ে রয়েছে এর ভেতরে। বলে অত্যাধুনিক 500Hz মোশন সেন্সর চিপ বসানো হয়েছে , যা বলের প্রতিটি নড়াচড়ার তথ্য সংগ্রহ করে। এই প্রযুক্তি রিয়েল-টাইমে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (VAR)-এর কাছে সেই নির্ভুল তথ্য সংগ্রহ করে পাঠায়। যেমন ঠিক কখন কোনও খেলোয়াড়ের বলটি ছেড়েছে বা বলের গতি কত রয়েছে। বিশেষত অফসাইড সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই প্রযুক্তির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিপের সাহায্যে রেফারি খুব সহজেই বুঝতে পারবেন কোনও খেলোয়াড় অফসাইডে ছিলেন কি না। এছাড়াও বলটি গোললাইন অতিক্রম করার সঙ্গে সঙ্গে রেফারির ঘড়িতে দ্রুত সিগন্যাল পৌঁছে যায় ফলে গোল হয়েছে কি না সহজেই বুঝতে পারেন রেফারি।

  তথ্যসূত্র :

১. উইকিপিডিয়া
২. ট্রিওন্ডা – ফিফা বিশ্বকাপ ২০২৬™-এর অফিসিয়াল ম্যাচ বল

FIFA WORLD CUP 2026

মারাদোনার ‘হ্যান্ড অফ গড’ লিওনেল মেসি ও ২০২৬ বিশ্বকাপ : বৈদিক জ্যোতিষ কী ইঙ্গিত দিচ্ছে?
বিশ্বয়নী দত্ত
বিশ্বয়নী দত্ত
কলকাতা বিশ্ববিদ্য়ালয় থেকে জার্নালিজম এবং মাস কমিউনিকেশনে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। গত কয়েক বছর ধরে জাতীয় প্রতিষ্ঠানে সাংবাদিকতা ও কন্টেট রাইটিং-এর সঙ্গে যুক্ত রয়েছেন। লেখালেখির প্রতি তাঁর বিশেষ অনুরাগ রয়েছে । ব্যস্ত জীবনের একঘেয়েমি কাটাতে মাঝেমধ্যে পাহাড়ে ঘুরতে যেতে ভালবাসেন।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বাংলা ক্যালেন্ডার

- বিজ্ঞাপন -spot_img

Most Popular

Recent Comments